ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

টাঙ্গাইলে ব্যবসায়ীকে হত্যা, রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
টাঙ্গাইলে ব্যবসায়ীকে হত্যা ছবির ক্যাপশন: টাঙ্গাইলে ব্যবসায়ীকে হত্যা
টাঙ্গাইলে এক ব্যবসায়ীকে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। রবিবার সকালে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি এলাকায় বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মো. মাসুদ ওই এলাকার লাল মিয়ার ছেলে।

টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জি জানান, শনিবার রাত ১১টার দিকে নিজের মনোহারী দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন মাসুদ। তবে রাতভর তিনি বাড়িতে ফেরেননি।

রবিবার সকালে বাড়ি ও দোকানের মাঝামাঝি একটি স্থানে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পুলিশ জানায়, নিহতের মাথার পেছনে ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং হত্যার রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।